স্থানীয় সংবাদ

খুলনায় জুলাই যোদ্ধা বাপ্পীকে হত্যার হুমকী : থানায় জিডি

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পিকে ৭২ ঘন্টার মধ্যে হত্যার হুমকি দিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) রাত ১০ টা ৫৭ মিনিটে বাপ্পির বাবা মো. লাভলু গাজীকে মোবাইল করে ছেলের প্রাণনাশের এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি আজ শনিবার (২০ সেপ্টেম্বর) মহানগরীর খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন (ডায়রী নং- ৯২৬)।
ডায়রীতে তিনি উল্লেখ্ করেন, অজ্ঞাত ব্যক্তি তার বাবার হোয়াটসআপে+৬০ ১০-৭১২ ৫২১৭ নাম্বার থেকে ফোন করে আগামী ৭২ ঘন্টার মধ্যে ৫০ লাখ টাকা পৌঁছায় দিতে বলে। অন্যথায় ৭২ ঘন্টা পর ছেলের লাশ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়৷ ওই সময় উক্ত দুষ্কৃতিকারী হত্যার হুমকি প্রদান করে। তবে, পরিচয় জানতে চাইলে পরিচয় দেয়নি।
এ ব্যাপারে সাজিদুল ইসলাম বাপ্পির সাথে যোগাযোগ করা হলে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতার কথা জানান৷
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান বলেন, জুলাই যোদ্ধা সাজিদুল ইসলাম বাপ্পির প্রাণনাশের হুমকিদাতা ব্যক্তির পরিচয় তথ্য প্রযুক্তির সাহায্যে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button