স্থানীয় সংবাদ

খালিশপুরে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রস্ট গুলি

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে সন্ত্রাসীরা গুলি করেছে সুরুজ(৩৫) নামের একজন ভাঙ্গারী ব্যবসায়ীকে। কিন্তু গুলি লক্ষ্যভ্রস্ট হয়ে সুরুজ প্রাণে বেঁচে যান। শুক্রবার রাত ১০টার দিকে খালিশপুর নিউজপ্রিন্টগেট এলাকায় এ ঘটনা ঘটে। সুরুজ ওই এলাকার চান মিয়ার ছেলে। গত কয়েক মাস আগে মাদক বিক্রিকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে সুরুজ গুরুতর জখম হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে সম্প্রতি সুস্থ্য হয়ে বাড়ি ফিরে আসেন। ঘটনার সময় তিনি নিউজপ্রিন্টগেটে বসে ছিলেন। সন্ত্রাসীরা ইজিবাইকে এসে এক রাউন্ড গুলি করে একই ইজিবাইকে করে চলে যায়। উভয় ঘটনায় সুরুজ থানায় কোন মামলা করেননি। কারণ হিসেবে নিরাপত্তার কারণে তিনি মামলা করেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ আসে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button