স্থানীয় সংবাদ

খুলনার আকাশ মেঘাচ্ছন্ন : ভারি বৃষ্টিপাতের সম্ভবনা

# কয়েক দিনের অসহনীয় গরমে নগরীতে হঠাৎ বৃষ্টি, স্বস্তিতে নগরবাসী
# সংশ্লিষ্টরা বলছেন : আবহওয়ার এমন অবস্থা আরো ২/৩ দিন অপরিবর্তিত থাকতে পারে #

মোঃ আশিকুর রহমান ঃ বর্ষাকাল বিদায় নিলেও খুলনায় গত দু’দিন ধরে আকাশ মেঘাচ্ছন, কোথাও কোথাও থেকে থেকে হালকা হতে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্রে লঘুচাপ সৃষ্টির সম্ভবনাসহ মৌসুমি বায়ূ সক্রিয় থাকার দরুন এমন আবহাওয়া বিরাজ করছে। অসময়ের হঠাৎ হঠাৎ বৃষ্টির কারনে ছুটে চলা কর্মব্যস্ত নগরবাসী সাময়িক অসুবিধা সৃষ্টি হলেও কয়েকদিন ধরে খুলনায় গ্রীষ্মের মতো অসহ্য গরমের অনুভূতিতে এই বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে নগরবাসীকে। খুলনা আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ূর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ূ বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বুধবার একটি লঘুচাপ সৃষ্টির সম্ভবনা রয়েছে। এরই প্রভাবে খুলনার কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনা হয়েছে। মূলত লঘুচাপের সম্ভবনা ও মৌসুমি বায়ূ সক্রিয় থাকার কারণে খুলনার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোথাও কোথাও হালকা হতে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার এমন অবস্থা আরো ২/৩দিন অপরিবর্তিত থাকতে পারে।
কয়েকদিনের ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা নগরবাসীর। তবে খুলনার আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি হালকা হতে মাঝারী বৃষ্টিপাতের দরুন গরমের হাত হতে সাময়িক স্বস্তি পেয়েছে নগরবাসী। অপরদিকে, এখন আমন ধানের চাষাবাদের গণজোয়ার চলছে। কৃষকরা তাদের ফসলের ক্ষেতে পানি সরবরাহের জন্য কৃত্রিম সেচের মাধ্যমে পানি সরবরাহ করছে। এমতাবস্থায় তারা প্রাকৃতিক বৃষ্টির পানি পেয়ে অত্যন্ত খুশি ও আত্বহারা। পরিমিত বৃষ্টিপাত হলে এই অঞ্চলের রোপা শনিবার (২০ সেপ্টেম্বর) ঘুরে দেখা গেছে, খুলনার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। নগরীর অধিকাংশ জায়গায় হালকা হতে মাঝারী বৃষ্টিপাত হয়েছে। পোশাক ব্যবসায়ী রফিকুল জানান, সাধারনত আমরা পোশাক ব্যবসায়ীরা ঈদ-পূজা পার্বণে ভালো বেচাকেনা করে থাকি। আলহামদুল্লিাহ, গেল দুই ঈদে ভালো বেচাকেনা করেছি। সনাতন ধর্মীবিলম্বীদের শারদীয় দূর্গা পূজা আসন্ন। পূজা উপলক্ষ্যে প্রতি বছর মোটামুটি বেচাকেনা ভালো হয়। এই দু’দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। সামনে ভারী বৃষ্টিপাত হলে ব্যবসার উপর বেশ প্রভাব ফেলবে। ওয়েদার নিয়ে বেশ দুঃচিন্তায় আছি। আমন চাষী সোহেল জানান, ক্ষেতে এখন আমাদের স্বপ্ন। আমনের জন্য পর্যাপ্ত পানি দরকার হয়। পানি জন্য সেচ ব্যবহার করি। তবে কৃত্রিম সেচের মাধ্যমে পানি সরবরাহ করতে প্রচুর খরচ হয়। বিপরীতে বৃষ্টির পানি পেলে খরচ অনেক কমে যায়। গতকাল বেশ বৃষ্টি হয়েছে। আমরা খুব উপকৃত হয়েছি। আমন চাষে যদি পরিমিত বৃষ্টি পায়, তবে খরচ-খরচা অনেক কমে আসবে। কাঁচা সবজি ব্যবসায়ী কামাল হোসেন জানান, দুই দিন ধরে খুলনার আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি হলেই ভয় লাগে, কারণ এখন আগের মতো আর বেচাকেনা হয় না। আর বৃষ্টিবাদল হলেই বেচাকেনা শেষ। চাকুরিজীবি ফারুক হোসেন সুমন জানান, গত দু’দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে। গতকাল দুপুরে প্রায ঘন্টা মতো বৃষ্টি হয়। কয়েক দিনের গরমের পর গতকালের বৃষ্টি স্বস্তি দিয়েছে। বর্ষায় ভিজেছি, অন্য রকম একটা অনুভূতি ছিল। খুলনা আঞ্চলিক আওহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান জানান, মৌসুমি বায়ূর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ূ বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বুধবার একটি লঘুচাপ সৃষ্টির সম্ভবনা রয়েছে। এরই প্রভাবে খুলনারও কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনা হয়েছে। আবহওয়ার এমন অবস্থা আরো ২/৩ দিন থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button