খানজাহান আলী থানার কেসিসি ২ নং ওয়ার্ড, যোগিপোল ও আটরা গিলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট/খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খানজাহান আলী থানার অন্তরগত কেসিসি ২নং ওয়ার্ড, যোগীপোল ইউনিয়ন ও আটরা গিলাতলা ইউনিয়নের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩ টায় ফুলবাড়িগেট ইজিবাইক চত্বরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন। কর্মীসভার উদ্বোধন করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সন্মানিত আহবায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুনতাসির আল মামুন। খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহমেদ সিরাজী রুবেল, মিরাজ শাহীন শুভ, তসলিম রেজা তানিম, নাইম হাসান হাসিব,সিফাত আহমেদ রিকি, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর মোঃ মনিরুজ্জামান মনি, সহ দপ্তর আব্দুল্লাহ আল মামুন, রিপন শিকদার, এজাজ শেখ, রেজাউল করিম বাপ্পী,খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মামুন শেখ, মোঃ আল আমিন শেখ,মোঃ জাকারিয়া, মেহেদী হাসান, রেজাউল করিম, ইমরান মোল্লা, জিএম লিটন, রাকিবুল ইসলাম, মাসুম হোসেন,মাসুদ হোসেন আলী আক্কাস, মিরাজুল ইসলাম রানা, শুকুর শেখ আলমগীর হোসেন ইমন, কায়সেদ আলী, আশরাফুল ইসলাম, ইমাম হোসেন, তুষার, সজীব, সালাউদ্দিন, খাইরুল,সজল মোড়ল, বাহাউদ্দিন, সুমন হাওলাদার, বাদল প্রমুখ নেতৃবৃন্দ। কর্মীসভায় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



