বেনাপোলে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় বিভিন্ন পন্য উদ্ধার, আটক -২

বেনাপোল প্রতিনিধি ঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ী সহ মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। রবিবার ( ২১ সেপ্টেম্বর) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি এর বিশেষ টহলদল, বেনাপোল, শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, ট্রাক, বাইসাইকেল, পলিথিন, শাড়ী, এবং কসমেটিক্স সমগ্রী আটক করেন।
যার সিজার মূল্য *৬৪,৫৫,৪০০/ (চৌষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার চারশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ জানান,দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আটককৃত মাদক ব্যবসায়ী মুকুল গোস্বামী (৬৮), পিতাঃ মতৃ বিজয় বিষ্ণু গোস্বামী, গ্রাম- বাকোলি, পোস্ট- এগারোখান, থানা-নড়াইল, জেলাঃ নড়াইল ও মোঃ ইউসুফ মোড়ল(৪২), পিতা-মোঃ তনু মোড়ল, গ্রাম-গাজীপুর, পোস্ট- বেনাপোল, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোর।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।



