স্থানীয় সংবাদ

নির্বাচনে জয়ী না হলেও এলাকাবাসীর জন্য হাসপাতাল করা হবে

# আড়ংঘাটায় আলোচনা সভায় বিএনপি কেন্দ্রীয় নেতা বকুল #

স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল রবিবার দুপুরে আড়ংঘাটার গাইকুড়স্থ মোঃ ইসরাফিল সরদারের বাড়িতে আসন্ন নির্বাচন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে এক মত বিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি নির্বাচনে জয়ী হতে পারেন আর না পারেন আড়ংঘাটাবাসীর জন্য একটি হাসপাতাল করার প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি এলাকায় পৌচ্ছালে এলাকাবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রত্যাশা আবাসিক প্রকল্পের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইসরাফিল সরদার ও তার ছেলে মোঃ তারভীর আহমেদ অনিক। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রবীন নেতা শেখ কওসার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল। অতিথি হিসেবে ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রাসেলুজ্জামান রাসেল, আকছির হোসেন সাজু, গাজী হারুন অর রশিদ, ইউনুচ আলী, কাজী নেহিবুল ইসলাম,লেয়াকত হোসেন লাভলু, আরমান হোসেন, মোল্লা সোহেল, এস এম জসিম উদ্দীন, আলআমিন রতন, শহিদুল ইসলাম, জামাল শেখ, ফারুখ ফকির, জাকারিয়া ফকির, জাহিদুল ইসলাম, ফারুখ শেখসহ দলীয় নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তৃতায় খুলনা ৩নং আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, কচুরিপনায় পরিপূর্ণ আড়ংঘাটার ঐতিহ্যবাহী খুদে খান আগামী ২৮ সেপ্টেম্বর পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হবে। একই সাথে স্থানীয় মহিলা মাদ্রাসা, গাইকুড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংস্কারসহ এলাকার ছোটখাটো সমস্যা শিগগিরই দূর করা হবে। পূজা উপলক্ষে এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। এলাকার আইন শৃংখলা অবনতি না হয় সে জন্য দলের নেতা-কর্মীদের সজাগ ও সর্তক থাকার নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button