স্থানীয় সংবাদ

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোল্লা সোহাগ হেসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বলেন, ভোট গ্রহণের সকল প্রস্তুতির সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সর্ব মহলে গ্রহণযোগ্য করার জন্য যা কিছু করণীয় নির্বাচন কমিশনার তাই করবে। সকলের সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার বলেন দীর্ঘ ২৩ বছর ফ্যাসিস্টের দোসরারা ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচন বন্ধ করে রেখেছিল। সোমবার সেই প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২২ সেপ্টেম্বর ফুলবাড়িগেট বাজারে ভোট উৎসব অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোল্লা সোহাগ হোসেন আরো বলেন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে আমরা প্রশাসনের সকল দপ্তরে চিঠি দিয়েছি। ভোট কেন্দ্রের ভীতর সিল মারা ব্যথিত ভোটার ভাইয়েরা বাইরে বসে এলইডি টিভির মাধ্যমে সবকিছু দেখতে পাবেন। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা ইতিমধ্যে মাননীয় পুলিশ কমিশনার জেলা প্রশাসক, জেডিএল, র‌্যাব-৬, শিল্পপুলিশ সুপার, দৌলতপুর, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিটিএসবি, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে চিঠি দিয়েছি। সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফুলবাড়িগেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফিজী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন মিজান এবং চৌধুরী প্লাজার স্বত্বাধিকারী মোঃ মইন চৌধুরী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button