স্থানীয় সংবাদ

খুলনা বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান

পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ

স্টাফ রিপোর্টার : বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা এর উদ্যোগে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা সদর টুটপাড়ায় একোয়া ড্রিংকিং ওয়াটার, বটিয়াঘাটার মোহাম্মদনগর মাসাফি ড্রিংকিং ওয়াটার, ডুমুরিয়ার ইসলামবাগ মোল্লা ফুড এন্ড বেভারেজ, খুলনার খালিশপুর রায়ের মহল’রঅল ইজ ফুড এন্ড বেভারেজ নামীয় প্রতিষ্ঠান সমুহ বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন করতে দেখা যায় । উক্ত প্রতিষ্ঠান ৪টির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এফ এস সিন্ডিকেট, টুটপাড়া, খুলনা নামীয় প্রতিষ্ঠানটিকে প্রিলিমিনারী ইন্সপেকশন এর জবাব প্রদান এবং নুসরাত ফুড প্রোডাক্ট, রায়েরমহল, খুলনা নামীয় প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে আগামীকালের মধ্যে আবেদন জমাদানের পরামর্শ দেওয়া হয়। সহকারী পরিচালক(সিএম) মনির হোসেন ও ফিল্ড অফিসার( সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, এর সমন্বয়ে উক্ত অভিযানে পরিচালিত হয় ।খুলনা বিভাগীয় বিএসটিআই এর জনস্বার্থে এরুপ অভিযান অব্যহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button