বটিয়াঘাটার এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফার বিরুদ্ধে মানববন্ধন

# পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির নামে টাকা আত্মসাতের অভিযোগ #
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার গাওঘরা এলাকায় গতকাল সোমবার বেলা ১২টায় এলাকাবাসীর পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভুক্তভোগীরা জানান, গাওঘরা এলাকার পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির বটিয়াঘাটা উপজেলার এরিয়া ম্যানেজার।২০১৮ সালের দল থেকে অব্যাহতি নেওয়া বিএনপি নেতা মোঃ গোলাম মোস্তফা পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির নামে এলাকাবাসীর কাছ থেকে প্রায় কোটি কানিক টাকা হাতিয়ে নিয়েছে। যার কিছু সংখ্যক বইয়ের নম্বর ১০৯৬-৫,অ-১০৯৬, অ- ১০৯৬০০০২৪৮, অ-৫১১৩০০০২৮৯-৫ এছাড়া শতশত গ্রাহকের কাছ থেকে প্রতারণা করে এ টাকা হাতিয়ে নেন । এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আসিয়া বেগম, জোহরা বেগম, জাহানারা বেগম, অশোক দাস, জাকিয়া বেগম, সিরিনা বেগম, রাফিজা বেগম,সালাম গাজী, নীলিমা বেগম, হাচিনা বেগম,জাকির সরদার, রাশিদা বেগম, যেবা বেগম,শামীমা বেগম, লাকি বেগম, আতিয়ার রহমান, আরজিনা বেগম, আলাউদ্দিন হোসেন, রুপা বেগম, ওয়াহেদ আলী, গফুর আলী, সুরাইয়া বেগম, খাদিজা বেগম, পারভিন বেগম, শারমিন বেগম, সুপিয়া বেগম, মতিয়ার রহমান, শামীমা বেগম, ফারুক মল্লিক, আমেনা বেগম, জুবায়েরা বেগম, হেনা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা সরকারের উচ্চ মহলের কাছে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান।



