স্থানীয় সংবাদ

দুর্গোৎসব ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করবে

# সদর থানা বিএনপির প্রস্তুতি সভায় শফিকুল
আলম তুহিন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালীর হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার’ এই চেতনা নিয়েই বাঙালী জাতি বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সোমবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে খুলনা সদর থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাঙালীর সংস্কৃতির মূল মন্ত্রই হলো শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখার দায়িত্ব আমাদের সবার। রাজনৈতিক মতভেদ থাকলেও উৎসবের আনন্দে সবাইকে মিলেমিশে অংশ নেওয়া উচিত। বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় যেমন সোচ্চার থেকেছে, তেমনি সামাজিক সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতিতেও অবিচল থেকেছে। দুর্গোৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে সরকারসহ প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। কারণ কোনো ধরনের অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। শফিকুল আলম তুহিন আশা প্রকাশ করে বলেন, এবারের দুর্গোৎসব হবে শান্তিপূর্ণ ও আনন্দঘন। এই উৎসব বাঙালী জাতির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।
সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, মশিউর রহমান নান্নু, শফিকুল ইসলাম জোয়াদ্দার জলি, ইফতেখার আলী বাবু, নুরুল আলম দীপু, মনিরুজ্জামান মনির, নাজমুস সাকিব, মাসুদুল হক হারুন, জাহাঙ্গীর হোসেন, বায়েজিদ হোসেন, সওগাতুল আলম সগীর, নুরুল ইসলাম, মনজুরুল ইসলাম, মেশকাত আলী, মুরাদ হোসেন, কে এম সেলিম, শেখ সরোয়ার, নুরুল ইসলাম দীপু, আলমগীর আজাদ মিলন, মইনুল ইসলাম কিরন, হাবিবুর রহমান হাবিব, রাশিদা আক্তার ময়না, শারমিন আকতার টুম্পা, তৈয়ব ফরাজী, ডা.আব্দুস সালাম, আইয়ুব আলী, জাহাঙ্গীর আলম, মনির খান প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button