স্থানীয় সংবাদ

ডুমুরিয়া উপজেলার সাবেক আমীর মাওলানা আবু জাফর মোল্লার মৃত্যুতে জামায়াতের সেক্রেটারি জেনারেলের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ ডুমুরিয়া উপজেলার সাবেক আমীর ও ধামালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সোমবার প্রদত্ত এক শোকবাণীতে তিনি বলেন, ‘মাওলানা আবু জাফর মোল্লার ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে।’শোকবাণীতে তিনি আরও বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন। তার কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।’উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলার সাবেক আমীর ও ধামালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর মোল্লা (৬৩) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে খুলনার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button