স্থানীয় সংবাদ

সাংবাদিক বুলুর মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় জৈষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ‘সাংবাদিক বুলুর মৃত্যু রহস্য উন্মোচন বাস্তবায়ন কমিটি’ এ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩ সপ্তাহ হতে চললেও পুলিশ বুলুর মৃত্যু রহস্য উদঘাটন করতে পারেনি। এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়, এর পেছনে অনেক কারণ রয়েছে। সাংবাদিক বুলু আত্মহত্যা করার মতো মানুষ নন। তাকে হত্যা করা হয়েছে অথবা আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। যা তদন্তের মাধ্যমে উন্মোচন করাসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ ও নেতৃবৃন্দের বক্তব্য শুনে জেলা প্রশাসক এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কমিটির আহবায়ক বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মোঃ হেদায়েৎ হেসেন মোল্লা, কমিটির সদস্য সচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) কেইউজের সহ-সভাপতি কাজী শামিম আহমেদ, কেইউজে সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, খুলনা সংবাদপত্র পরিষদের কোষাধ্যক্ষ ও খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির আহবায়ক আনিসুর রহমান কবীর, এশিয়ান টিভির বাবুল আক্তার, আরটিভির মীর মনিরুজ্জামান, জি টিভির লিয়াকত হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত রোববার (৩১ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে খুলনার খানজাহান আলী (রহ:)-রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে খুলনার জৈষ্ঠ্য সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র লাশ উদ্ধার করে পুলিশ। জেষ্ঠ্য সাংবাদিক বুলু দৈনিক বঙ্গবাণী পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবি ও দৈনিক প্রবাহ পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button