স্থানীয় সংবাদ

খুলনাতে রাজধানীর শাসন সংকোচন ঃ আঞ্চলিক ক্ষমতায়নের কী উপায় শীর্ষক মতবিনিময় সভা ২৬ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার ঃ জুলাই অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেলো, দেশের স্বৈরাতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বদল করে জনতার গণতন্ত্র কয়েমের যে আকাঙ্খা জনগণের মধ্যে দেখা যাচ্ছে, তার নানাবিধ রূপরেখা নানা পক্ষ থেকে প্রস্তাব করা হচ্ছে। কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা হচ্ছে, যে বিদ্যমান প্রস্তাবগুলির সবগুলিই বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক সংকট তথা পারিবারিক স্বৈরতন্ত্র, লুটপাটের রাজনীতি, ক্ষমতার অস্বাভাবিক কেন্দ্রীভবন এবং জাতীয় ঐক্যর প্রবল অনুপস্থিতিকে আরও বেশি ঘনিভূত করবে। এমতাবস্থায় জনগনের বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণের একটি পথরেখা প্রস্তাব করতে আগ্রহী। এ উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০মিনিটে বিএমএ অডিটরিয়াম, ৩৪ কেডিএ এভিনিউ খুলনাতে রাজধানীর শাসন সংকোচন ঃ আঞ্চলিক ক্ষমতায়নের কী উপায় শীর্ষক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ আলোচনায় আমরা খুলনাবাসীর কাছে নির্বাচনি সংস্কার ব্যবস্থা ছাড়াও খুলনার বিদ্যমান স্থানীয় ও আঞ্চলিক সমস্যাগুলো সমাধানের উপায় এবং সম্ভাবনা নিয়ে খুলনার জনগনের কথা শুনবো। এবং আমাদের প্রস্তাবনা আপনাদের কাছে হাজির করবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button