স্থানীয় সংবাদ
রূপসা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : রূপসা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক সভা গতকাল বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, কোষাধ্যক্ষ আখতার খান, দপ্তর সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবলু প্রমূখ।



