স্থানীয় সংবাদ

যশোরে মানসিক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোর ব্যুরো ঃ যশোরের অভয়নগর উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম মো. হাফিজুর রহমান (৩৫)। তিনি উপজেলার নওয়াপাড়া পৌরসভার কাপাশহাটি গ্রামের বাসিন্দা ও কালু শেখের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার মধ্যে যেকোনো সময় হাফিজুর আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা জনৈক মহসিনের পুকুরপাড়ের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক রোগে ভুগছিলেন হাফিজুর। এর আগে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও পরিবার জানিয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে অভয়নগর থানা পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button