স্থানীয় সংবাদ

খুলনায় রেজিস্ট্রি অফিসের সামনে যুবককে গুলি করে হত্যা চেষ্টা

# ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার #

স্টাফ রিপোর্টার : খুলনার নগরীর রেজিস্ট্রি অফিসের সন্নিকটে এক যুবককে গুলি হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। আহত যুবক নগরীর কালীবাড়ি মন্টু দাশের ছেলে অনিক। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে পুলিশ অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় দু’যুবকের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে একজন কোমর থেকে পিস্তল বের করে অপর যুবককে গুলি করে। যুবক তখন রাস্তার ওপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবকটি তার হাতে থাকা অস্ত্র ফেলে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button