স্থানীয় সংবাদ

ক্যান্সার আক্রান্ত ওসমান গনি বাঁচতে চায় : আর্থিক সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টার ঃ সুস্থ দেহে বেঁচে থাকার আকুতি নিয়ে দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত অস্বচ্ছল যুবকের চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন নগরীর খানজাহান আলী থানার দৌলতপুর থানার মহেশ্বর পাশা গোলকধাম এলাকার ওসমান গনি শেখ। তার শরীরের বিভিন্ন জটিলতা দেখা দিলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে তার পাকস্থলী ও খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার পরামর্শ দেন অতি দ্রুত তাকে অপারেশন করাতে হবে তা না হলে ক্যান্সারের জীবাণু সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। তার পরিবারের লোকজন বিভিন্ন হাসপাতালে খোঁজ-খবর নিয়ে জানতে পারে তার এই অপারেশন সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু সহায় সম্বলহীন ওসমান গনি নিরুপায় হয়ে বিনা চিকিৎসায় বাড়িতেই আছেন। এমতবস্থায় তিনি ও তার পরিবার চিকিৎসা ব্যয় ভার বহন করতে পারছেনা। তাই সমাজের বৃত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবার।ক্যান্সারে আক্রান্ত ওসমান গনি কান্নায় ভেঙ্গে পরে বলেনÑ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য! “আমি বাঁচতে চাই! আমার চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা আবেদন জানাচ্ছি। “ক্যান্সারে আক্রান্ত ওসমান গনির প্রতিবেশিরা ক্যান্সার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে বলেন, সে দরিদ্র দিন মজুর গরীব, অসহায় পরিবারের একজন দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগছেন। অনেক চিকিৎসা করেও সুস্থতা করতে পারিনি। ভুগছেন। চিকিৎসকের পরামর্শে ঔষধ নিজেদেরকেই কিনতে হয়। চিকিৎসকের মতে তাহার চিকিৎসা করতে ১০ লক্ষ টাকার প্রয়োজন। এতো টাকা ব্যয় করে ক্যান্সার রোগের চিকিৎসা করানোর সাধ্য সামর্থ্য তাদেও নাই। তাই অবশেষে কোন উপায় না পেয়ে সমাজের মানবিক বৃত্তবানদের নিকট আমার তার ক্যান্সার রোগের চিকিৎসা করানোর জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।আর্থিক সহযোগিতা বা মানবিক সাহায্য পাঠাতে নিচে দেওয়া ক্যান্সারে আক্রান্ত রোগীর বিকাশ নাম্বারটিতে সাহায্য পাঠাতে পারেন, যোগাযোগ মোবাইল নম্বর ০১৯১৪১৩০৫৩৭।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button