দৌলতপুরের পাবলায় শেখ শওকত হোসেন জামে মসজিদের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ এ সমাজে অনেকের টাকা আছে। কিন্তু মহৎ কাজ করার মত মন নেই। দোষে গুণে মানুষ। হয়তোবা যিনি এই মহৎ কাজটি করেছেন চলার পথে তার কোনো ভুল আপনার চোখে ধরা পড়েছে। কিন্তু তিনি যে মহৎ কাজটি করেছেন সমাজে এমন কাজ করার লোক খুবই অভাব। যার কথা বলছি তিনি হলেন খুলনার পাবলার কৃতি সন্তান ও ৬নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স ও তার ভাই শেখ শামসুর আলম মিল্টন। দৌলতপুর দক্ষিণ পাবলায় নিজস্ব দশ কাঠা জমির উপর চারতলা ফাউন্ডেশনের দ্বিতীয় তলা নতুন মসজিদ তারা তৈরি করেছেন। শুক্রবার জুমার নামাজের পর দোয়ার মধ্য দিয়ে এ মসজিদ উদ্বোধন করা হয়। আনুমানিক দেড় হাজার মুসল্লি এ মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারবেন। উদ্বোধন করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি নুরুল আমিন মাদারীপুরী। অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহর জমিনে বান্দাদের সেজদা দেয়ার জন্য আরো একটি নতুন ঘর সৃষ্টি হল। আল্লাহ আমাদের কবুল করুন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রিন্স পরিবারে আরেক সদস্য শেখ লুৎফর রহমান। তিনি বলেন, মসজিদের নাম দেয়া হয়েছে আলহাজ্ব শেখ শওকত আলী জামে মসজিদ। এটি ওয়াককফ করে দেয়া হয়েছে। ইনি হলেন ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রিন্সের বাবা। তিনিও কাউন্সিলর ছিলেন। তিনি মারা যাওয়ার পর তারই যোগ্যপুত্র প্রিন্স এই ওয়ার্ডের কাউন্সিলর এর দায়িত্ব বুঝে নেন। মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে দৌলতপুর থানা বিএনপির সভাপতি মর্শিদ কামালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



