স্থানীয় সংবাদ

খুবি’র সহকারী রেজিস্ট্রার আবু তাহের খানের বিদায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবু তাহের খাঁনের বিদায় সংবর্ধনা গতকাল কলা ও মানবিক স্কুলের হল রুমে ডীন প্রফেসর ড. শাজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তার স্মৃতিচারণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. দুলাল হোসেন, প্রফেসর শামিউল হক, জাবেদ আরিফ, প্রফেসর হেমায়েত হোসেন, প্রফেসর মাহমুদ আলম, ডেপুটি রেজিস্ট্রার আল মামুন, প্রফেসর কাকলি, ডেপুটি রেজিস্ট্রার প্রফেসর জালাল উদ্দীন, সেকশন কর্মকর্তা মোশাররফ হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আবু তাহের খাঁন খুলনা বিশ্ববিদ্যালয়ে সততা, যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। আগামীতে তার ধারাবাহিকতা ধরে রাখার মতো লোক খুঁজে পাওয়া মুসকিল হবে উক্ত ডিপার্টমেন্টে।
বক্তারা আরও বলেন, বিদায় সংবর্ধনা শুধু তাহের নয় আপনার-আমারও বিদায় হবে। তার জন্য আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন-যাপন করতে হবে। দুনিয়ার জীবন ও আখেরাতে কি নিয়ে উঠবেন তার জন্য পৃথিবী থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। যে শিক্ষা গ্রহণ করা উচিত শুধু দুনিয়ার জীবনে নয় আর একটি গন্তব্য আছে। যা আর ফিরে আসের সুযোগ থাকবে না।
অনুষ্ঠানের শেষ পর্বে আবু তাহের খাঁনকে ফুলেল শুভেচছা ও বিভিন্ন উপহার প্রদান তার হাতে তুলে দেন ডীন প্রফেসর ড. শাজাহান কবিরসহ অন্য প্রফেসর নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button