খুমেক হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় নিহত সাইফুলের শোকাহত পরিবারের পাশে ছাত্র প্রতিনিধি

# পরিচালক বরাবর স্মারকলিপির ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ কাল #
# কবর জিয়ারত, শিশু সন্তানকে উপহার দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলায় গত ২১ সেপ্টেম্বর ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী (ক্লিনার) জব্বার কর্তৃক অক্সিজেন খুলে নেওয়ার ঘটনায় নিহত যুবক সাইফুল ইসলামের (৩৮) শোকাহত পরিবারের পাশে দাড়িয়েছে জুলাই আন্দোলনের সমন্বয়কদের খুলনার স্বাস্থ্য ছাত্র প্রতিনিধিদের একটি দল। সমন্বয়কদের খুলনার স্বাস্থ্য ছাত্র প্রতিনিধি মোঃ মিরজ হোসেনের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল গতকাল ২৬ সেপ্টেম্বর শুক্রবার জুম্মাবাদ যোগিপোল ৪নং ওয়ার্ডের কপোতাক্ষ গ্রামের নিহত শেখ সাইফুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং সাইফুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তারা নিহত সাইফুলের শিশু কন্যা সন্তানকে কোলে তুলে নিয়ে তাকে উপহার সামগ্রী প্রদান করেন। প্রতিনিধি দলের নেতৃবৃন্দ শোকাহত সাইফুল ইসলামের মা. স্ত্রীসহ ক্ষতিগ্রস্থ এই পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রতিনিধি দলে সচেতন নাগরিক প্রতিনিধি ইয়াফাজ ইস্তেহাদ দীপ, আবু জার আল কামাহ, রাগিব হাসিন, আজিম নাইব, এডভোকেট অপু রাইহান, রুবেল ইসলাম, রাহাজুল আমিন, নিহত সাইফুল ইসলামের বড় ভাই মৌলভী ইদ্রিস আলী, হারুন অর রশীদ, আশরাফুল ইসলাম, মা রশিদা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় জুলাই আন্দোলনের সমন্বয়কদের খুলনার স্বাস্থ্য ছাত্র প্রতিনিধি মোঃ মিরাজ হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনার কর্তৃক বকশিশ না পেয়ে অক্্িরজেন খুলে নেওয়ায় রোগির মৃত্যুর ঘটনাটি খুলনাসহ দেশের বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টি করা মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনার দায় সংশ্লিষ্ট হাসপাতাল কোন ভাবেই এড়াতে পারে না উল্লেখ করে বলেন, ঘটনার পরপরই আমরা সহ কয়েকটি সংগঠন তাৎক্ষনিকভাবে মর্মন্তিক এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান করেছি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম-দুর্নীতি ও অবস্থাপনার বিরুদ্ধে ৭২ ঘন্টার আল্ডিমেটাম দিয়ে হাসপাতালের পরিচালক বরাবর অক্্িরজেন খুলে নেওয়ার পর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের ক্ষতিপূরণসহ ১৩দফা দাবী সম্বলিত একটি স্বারকলিপি গত ২৫ সেপ্টেম্বর খুলনার সর্বস্তরের ছাত্র জনতার পক্ষ থেকে প্রদান করা হয়েছে। আগামীকাল ২৮ সেপ্টেম্বর স্বারকলিপির আপডেটের বিষয়ে ছাত্র প্রতিনিধি দল পরিচালকের সাথে সাক্ষাত করবেন।
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর সকালে যোগিপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ড খানাবাড়ী কপোতাক্ষ নিবাসী শেখ সাইফুল ইসলাম(৩৮)কে কিডনীজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপতালের মেডিসিন ইউনিট-১ এর ৫ ও ৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্ধ্যার পর থেকে সাইফুলের শারিরিক অবস্থার অবনতি হলে স্বজনরা অক্্িরজেনের জন্য ডাক্তার, নার্সসহ বিভিন্ন ব্যক্তির কাছে ছোটাছুটি করে ব্যার্থ হয়। অনেক চেষ্টা করে রাতে মেনেজ হয় অক্্িরজেন কিন্তু ২১ সেপ্টেম্বর সকালে ওয়ার্ডের ক্লিনার জব্বার এসে পার্শবর্তি অন্য একটি রোগীর জন্য অক্সিজেন খুলে নিয়ে যায়। অক্্িরজেন খুলে নেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সাইফুল ইসলাম মৃত্যুর কোলে ঢোলে পড়ে।



