স্থানীয় সংবাদ

রূপসায় জামায়াতে নির্বাচনী প্যানা ছিড়েছে দুর্বৃত্তরা

রূপসা প্রতিনিধি : রূপসায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামের নির্বাচনী প্রচারণার প্যানা ছিঁড়েছে দুর্বৃত্তরা। উপজেলার নৈহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দেবীপুর সুতালের মোড়ে ঘটনাটি ঘটেছে। ধারণা করা হচ্ছে গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। এহেন ন্যাক্কারজনক ঘটনার সংবাদ পেয়ে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছুটে আসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিমউদদীন, টিএসবি ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আসাদুজ্জামান, নৈহাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজিজুল ইসলাম, ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আসলাম, ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আবু দাউদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক নাজমুল হাসান পিয়াল, সাব্বির শেখ, হাসিবুর রহমান প্রমুখ। এ ঘটনায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। উপস্থিত নেতৃবৃন্দ প্রশানের উদ্দেশ্যে বলেন এ ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button