স্থানীয় সংবাদ

নগরীর ফেরিঘাটে মাদক প্রতিরোধ কমিটির নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টারঃ খুলনা নগরীর ফেরিঘাটে শেখ ওলি(৫৫) নােের মাদক প্রতিরোধ কমিটির এক নেতাকে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। সোমবার রাত ৮টার দিকে নগরীর ফেরিঘাট নিজস্ব মটর গ্যারেজে এ ঘটনা ঘটে। জীবনের নিরাপত্তার অভাবে রক্তাক্ত ওলি হানসপাতালে যেতে পারেনি বলে তিনি জানান। বিগত দিনে মাদক বিক্রির প্রতিবাদ করায় সন্ত্রসীরা তাকে একাধিকবার হামলা করে কিন্তু প্রতেকবারই অল্পের জন্য তিরি রক্ষা পান । তরে এবার তা সম্ভব হয়নি। ওলি জানান, তিনি মটর সাইকলে গ্যারেজে কাজ করছিলেন। এ সময় সন্ত্রাসীরা এসে কিছু বুঝে ওঠার আগেই তাকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা ওই দোকানের সাটার টেনে আটকে দিয়ে দ্রুত এলাকা থেকে সরে যায়। ভিকটিমের মেয়ে জানান ,ঘটনার পর আধা ঘন্টা ধরে যে দারোগা তাদের মামলা তদন্ত করছে তাকে ফোন দিলে ও ধরছে না। আবারো হামলার আশংকায় বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে সাহস পাইনি। বাবা ঠেকাতে গেলে কোপ বাম হাতে লেগে কেটে যায়।আমারা চরম আতংকের মধ্যে আছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button