স্থানীয় সংবাদ

দৌলতপুরে এস টি এস বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুরস্থ দেয়ানা পাখির মোড়ে কেসিসি কর্তৃক এস টি এস নির্মাণ বন্ধের দাবিতে গতকাল সোমবার সকাল ১০ টায় দেয়ানা পাখির মোড়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেসিসির ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোল্ল্যা সোহেলের সঞ্চালনায় ও জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানার সভাপতি সামদানী মোল্ল্যার সার্বিক তত্ত্বাবধানে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দৌলতপুর কলেজের সাবেক জিএস ও ছাত্র নেতা মোল্ল্যা কামরুল ইসলাম, আব্দুল মান্নান, সাফারাত, আসলাম শেখ, শহিদুল ইসলাম, শাজাহান মোল্লা, মোল্ল্যা ইকরামুল কবির, বিল্লাল শেখ, নুরইসলাম, মুরাদ,জাহাঙ্গীর শেখ,মিঠু শেখ, বিপ্লব সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও এলাকার নারী-পুরুষ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button