চার দফা দাবিতে খালিশপুর কলেজিয়েট স্কুলের শিক্ষকদের ভূখা ও মৌন মিছিল

# আজ কেসিসির সাধারণ সভায় হতে পারে সিদ্ধান্ত #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ও চার দফা দাবির বাস্তবায়নের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার তারা ষষ্ঠতম দিনে তারা কর্মসূচি চালিয়ে যান এবং প্রতীকী বেলঅ ১২টার দিকে ‘ভুখা মিছিল’ ও প্রতিবাদী সমাবেশের মাধ্যমে তাঁদের আন্দোলনকে নতুন মাত্রা দেন।
দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের অংশগ্রহণে ভুখা মিছিলটি শুরু হয়। এতে শিক্ষকরা হাতে দাবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মৌন মিছিল করেন। মিছিল শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ, যেখানে বক্তারা বলেন, “আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই, কিš‘ সিটি কর্পোরেশন এখনো কোনো বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেয়নি। আগামীকাল কর্পোরেশনের সাধারণ সভা রয়েছে— সেখানে যদি আমাদের ন্যায্য দাবি না মানা হয়, আমরা বাধ্য হয়ে আরও কঠোর কর্মসূচিতে যাব।”
অব¯’ান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সৈয়দা ইসরাত জাহান, দীনেশ মল্লিক, মুকুন্দ কুমার মন্ডল, সুমাইয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, কামিল হাসান, মধুসূদন গাইন, হাজরা আল আমীন, মৌমিতা রায়, সুকুরুন্নেছা ইসলাম, মোশাররফ হোসেন, রাদিতা হাসন, সাইফুল ইসলাম, আলমগীর আলী, আইয়ুব আলী, কোহিনূর বেগম, শাহীনুর বেগম, সোহরাব হোসেনসহ আরও অনেকে। বক্তারা বলেন, “আমরা ক্ষুধার্ত নয়, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই ‘ভুখা মিছিল’ আমাদের প্রতিবাদের প্রতীক। আমরা আমাদের প্রাপ্য না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।” শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক এস. এম. উজ্জ্বল। তিনি বলেন,“আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই, কিন্তু সিটি কর্পোরেশন এখনো কোনো বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেয়নি। আজ কর্পোরেশনের সাধারণ সভা রয়েছে, সেখানে যদি আমাদের ন্যায্য দাবি না মানা হয়, আমরা বাধ্য হয়ে আরও কঠোর কর্মসূচিতে যাব।” অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৈয়দা ইসরাত জাহান, দীনেশ মল্লিক, মুকুন্দ কুমার মন্ডল, সুমাইয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, কামিল হাসান, মধুসূদন গাইন, হাজরা আল আমীন, মৌমিতা রায়, সুকুরুন্নেছা ইসলাম, মোশাররফ হোসেন, রাদিতা হাসন, সাইফুল ইসলাম, আলমগীর আলী, আইয়ুব আলী, কোহিনূর বেগম, শাহীনুর বেগম, সোহরাব হোসেনসহ আরও অনেকে। সোমবার কেসিসির সচিব শরীফ আসিফ রহমান বলেছিলেণ, আপনারা ক্লঅসে ফিরে যান বুধবারের সাধারণ সভায় আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু শিক্ষকরা অশ্বাসে নয় বাস্তবে বিশ্বাসী তাই তারা আন্দোলন প্রত্যাহার না করে চলমান রেখেছেন বলে আন্দোলনকারীরা জান্না।



