স্থানীয় সংবাদ

পল্টন ট্রাজেডিতে জড়িতদের বিচারের দাবিতে ফুলতলা জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে গতকাল বিকাল ৫টায় ২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলতলা বাসস্টান্ডে অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ গাওসুল আযম হাদী। উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল হাসানের পরিচালনায় এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের অধ্যাপক গোলাম মোস্তফা মুজাহিদ, মাস্টার শেখ সিরাজুল ইসলাম, আলী আকবর মোড়ল, মাওলানা শেখ মুহাম্মদ ওবায়দুল্লাহ, ডক্টর মুহাম্মদ আজিজুল হক, নজরুল ইসলাম জমাদ্দার, শেখ মুহাম্মদ আলাউদ্দীন, শেখ আব্দুল আলিম, আলহাজ্ব মুহাম্মদ শরিফুল ইসলাম, মাস্টার মফিজুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাব্বির আহমেদ, মাওলানা আলামীন গাজী,মাস্টার মিজানুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম, খালিদ বিন ওয়ালিদ, মুজাহিদুল ইসলাম, ইরান আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে শেখ হাসিনাসহ সকল খুনিদের ফাসির দাবী জানান। বক্তারা আরো বলেন, নিজামী মুজাহিদ ও সাঈদীসহ সকল শহীদদের খুনীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button