স্থানীয় সংবাদ

খুলনার শিরোমনিতে জামায়াতের সমাবশে ও বিক্ষোভ মিছিল

# লগি-বৈঠা দিয়ে নারকীয় হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে #

স্টাফ রিপোর্টার ঃ ২০০৬ সালের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারা দেশে লগি-বৈঠার তান্ডব সৃষ্টি করে। সেদিন বায়তুল মুকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। সকাল থেকে জনসভার স্টেজ নির্মাণের কাজ চলছিল। হঠাৎ ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা গোটা পল্টন এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর লগি-বৈঠা, লোহার রড ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হাতে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী সহ অসংখ্য মানুষ শাহাদাত বরন করেন । উক্ত ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিচারের গতকাল বিকাল ৪ টায় খুলনার খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে সমাবশে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিরোমনি শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা জামায়াতের কার্যালয়ের সামনে সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে ও খানজাহান আলী থানা জামায়াতের সেক্রেটারী গাজী মোর্শেদ মামুন এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন খুলনা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, খুলনা জেলা অফিস সম্পাদক মোঃ আশরাফুল আলম, জেলা ব্যাংককার্স ইউনিট সভাপতি মোঃ শরিফুল ইসলাম (পারভেজ) থানা শ্রমিক-কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আঃ সাত্তার , থানা শিবির সেক্রেটারী সৈয়দ তারিক হাসান , থানা শুরা সদস্য মাওলানা ইমদাদুল্লাহ মাসরুর, ৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা সরোয়ার হোসেন – ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা হারুন শেখ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button