স্থানীয় সংবাদ

নগর যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে খুলনা মহানগর যুবদলের সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ “খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে দৌলতপুর থানার আরংঘাটা ইউনিয়নের খুদের খালে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা ৩ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মিতুল।
অভিযানে আরও অংশগ্রহণ করেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ মোঃ সোহেল মোল্লা, মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকার নাইন, তামজিদ আহমেদ মিশুÍসহ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button