স্থানীয় সংবাদ

কেসিসির উদ্যোগে খালিশপুরে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা অপসারণ

স্টাফ রিপাের্টারঃ নগরীর খালিশপুরস্থ হাউজিং এস্টেটের ১৬৪নং সড়ক ও সড়ক সংলগ্ন ড্রেনের উন্নয়নকল্পে সড়কের জমির ওপর অবৈধভাবে নির্মিত ভবন ও স্থাপনাসমূহের অংশবিশেষ অপসারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে বুধবার দিনব্যাপী এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। উল্লেখ্য, ইতোপূর্বে কেসিসির পক্ষ থেকে সড়কের ওপর নির্মিত স্থাপনাসমূহ অপসারণের জন্য বলা হলে অধিকাংশ মালিকগণ অবৈধ অংশ নিজ উদ্যোগে অপসারণ করেন। কিন্তু যে সকল মালিকগণ নিজ উদ্যোগে অপসারণ করেননি কেসিসি’র উদ্যোগে তাদের স্থাপনাসমূহের অবৈধ অংশ অপসারণ করা হয়। তবে এবার অপসারণ করাে হয় প্রভাবশালীদের অবৈধ স্থাপনা। যারা নাকি কেসিসি নোটিশকে আমলে নেয়নি। এছাড়া অপসারণ কার্যক্রম পরিচালনাকালে হাউজিং এস্টেটের ১৮নং সড়কের ফুটপথের ওপর ফ্রিজসহ অন্যান্য মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে শাম্মী স্টোরের স্বত্বাধিকারী আমিনুল ইসলামকে ১ হাজার টাকা এবং ডিপার্টমেন্টাল স্টোর হাটবাজারের স্বত্বাধিকারী ইমরান খানকে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদকালে অবৈধ দখলদাররা কেসিসির প্রকৌশলী রবিউল আলমকে নিয়ে বাজে মন্তব্য করেছেন বলে রবিউল আলম জানান। যারা অভিযোগ এনেছে তারা সবাই অবৈধ দখলদার। তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় তারা ক্ষুব্দ হয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ এনেছেন বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button