স্থানীয় সংবাদ

কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যর সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের সদস্য আবু হাসানের বিরুদ্ধে একটি নামসর্বস্ব পত্রিকায় কুরুচিপূর্ণ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ইউপি সদস্য আবু হাসান বলেন, সম্প্রতি একটি পত্রিকায় আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। ঐ সংবাদে প্রকাশ করা হয়েছে, উত্তর বেদকাশি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পানির ট্যাংকি বিতরণে অর্থ লেনদেনে অভিযোগ রয়েছে ইউপি সদস্যর বিরুদ্ধে। এ ধরনের কোন ঘটনাই আমার জানা নেই। এছাড়া ঐ সংবাদে আরও যে অভিযোগ করা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। আমি দির্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছি। যার সুবাধে মানুষের কল্যানে নানামুখী কর্মকান্ড করে থাকি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার ওয়ার্ডের কোন লোকজন অর্থ নেওয়ার ব্যাপারে অভিযোগ করতে পারবে না। আমি এ ধরনের কোন কাজের সাথে জড়িত নেই। এমনকি এ সকল বিষয়ে সব সময় আমি প্রতিবাদ করে থাকি। সংবাদ সম্মেলনে অপপ্রচারকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button