স্থানীয় সংবাদ

দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মপরিকল্পনা নির্ধারণ ও আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

# আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে #

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সমূহ বাস্তবায়ণ ও জনগনের মাঝে আস্থার প্রতীক হয়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্য শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর থানা বিএনপির কার্যালয়ে ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ ও নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো.খলিলুর রহমান রছির সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ আজিমুল হক (আজিম)’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ইকবাল কবির, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম সামদানী ও সদস্য সচিব আল-আমিন সরদার রতন। এসময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দল নেতা মো. তানভীর আহমেদ মিঠুন, খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক এম এম জসিম, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম-আহ্বায়ক শেখ ওহিদুজ্জামান রনি, যুগ্ম-আহ্বায়ক এস এম আহাদ, দপ্তর সম্পাদক জামিল হোসেন, বিপ্লব কুমার দে, মোঃ তুহিন শেখ, মোঃ নয়ন শেখ, মোঃ আনিসুর রহমান, মোহাম্মদ মারুফ বিল্লাহ, রফিকুল ইসলাম, মো. লিটন, মো. রাশেদ, মো. মেহেদী হাসান, রেজাউল ইসলাম, তুহিন শেখ, মো. মিলু, স্বেচ্ছাসেবক দল নেতা অনি মোল্লা, আলী হোসেন, খালিদুর রহমান, ফিরোজ জমাদ্দার, সরোয়ার শেখ, খন্দকার সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃকর্মীবৃন্দ। অনুষ্ঠতব্য, সভায় নেতৃবৃন্দ সকলের উদ্দেশ্য বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন আসন্ন। সময়টি আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন সময়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সমূহ বাস্তবায়ণ ও জনগনের মাঝে আস্থার প্রতীক হয়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্য দলের প্রতিটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে। পাশাপাশি আসন্ন এয়োদশ সংসদ নির্বাচনে খুলনার গণমানুষের নেতা, মানবতার ফেরিওয়ালা, খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের পক্ষে মানুষের মাঝে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button