স্থানীয় সংবাদ
খালিশপুরে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর খালিশপুর থানাধীন আলমনগর মোড় এলাকা হতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খালিশপুর থানাধীন আলমনগর মোড়স্থ বায়তুল মামুর জামে মসজিদের সামনের পাকা রাস্তার উপর অবস্থান করাকালীন সময়ে এক মাদক বিক্রেতাকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী হলেন- খুলনা খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মো. দিপু শেখের পুত্র মো. রানা শেখ (৩০)। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় এস.আই পলাশ কুমার রায় বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন (নং-২০)।



