বিভিন্ন স্থানে জাতীয় সমবায় দিবস পালন

প্রবাহ রিপোর্ট
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা সদরে এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ তোরাব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ৷ এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি, কয়রা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আকবার হোসেন, কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, সমবায় অফিসের সহকারি পরিদর্শক মোঃ হাফিজুর রহমান, সমবায়ী মোঃ জুয়েল পারভেজ, সাগরিকা সরকার, মোহসেনা খাতুন, সুমিত্রা মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
মোংলা
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ জুবাইর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) শাহরিয়ার আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ আবু হানিফ, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিঘলিয়া
দিবসটি উপলক্ষে দিঘলিয়ায় পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু বিশ্বাস। পরবর্তীতে কয়েকজন সমবায়ী প্রতিনিধি মাঠ পর্যায়ে তাঁদের কাজের অভিজ্ঞতা, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক সংগঠন নয়, এটি সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রত্যেক গ্রাম ও মহল্লায় সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন সম্ভব। সকলকে সততা, দায়িত্ববোধ ও ঐক্য নিয়ে কাজ করতে হবে। তবেই আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।
নড়াইল
দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, সমবায়ী আবু জাফর মুরাদ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, সুরাইয়া ইসলাম রিক্তা প্রমুখ। আলোচনা সভা শেষে সফল সমবায়ী লোহাগড়ার মাইগ্রাম পানি ব্যবস্থাপনা সমবায়ের সদস্য নাদিরা খানম, লোহাগড়া উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সহ-সভাপতি সুরাইয়া ইসলাম রিক্তা, লক্ষ্মীপাশা দুগ্ধ সমবায় সমিতি লিঃ এর সভাপতি আল ইমরান শেখ, কুমারডাঙ্গা আশ্রয়ণ-২ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মোস্তাক মোল্যা এবং ৭টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক দেয়া হয়। কর্মসূচিতে সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচালী, সরকারী কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বেনাপোল
দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পতাকা উত্তলনের মাধ্যমে উদ্বোধন শেষে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার ওসি আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা এসএম শাকির উদ্দিন, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, রিপোর্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহিম, ব্যবসায়ী মতিউর রহমান, স্বর্ণলতা মহিলা সমবায় সমিতির নির্বাহী পরিচালক জাহানারা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



