স্থানীয় সংবাদ

মোল্লাহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সমবায় সমিতির সদস্যদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই স্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন এবং সমবায় সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মোল্লাহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি তার বক্তব্যে বলেন, সমবায় জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আমাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতিগুলোর ভূমিকা অপরিসীম। তিনি সমবায় আন্দোলনের সাথে যুক্ত সকল সদস্যদের প্রতি সম্মান জানান এবং তাদের সাফল্যের প্রত্যাশা করেন।
এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা শাহা, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, উপজেলা সমবায় অফিসার এবিএম মোরশেক আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় সাংবাদিক ও সমবায়ীবৃন্দ।
বক্তারা সমবায়ের গুরুত্ব, এর সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলো তুলে ধরেন এবং প্রশিক্ষণ ও উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অনুষ্ঠানের শেষে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী সমবায়ীদের চেক বিতরন করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button