খুলনা নাগরিক আন্দোলনের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, হোটেল সানডে ইন্টারন্যাশনালের সত্ত্বাধীকারী জয়নাল আবেদীন অদ্য চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি………….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার রূহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- খুলনা নাগরিক আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ তোবারেক হোসেন তপু, মহাসচিব এস এম দেলোয়ার হোসেন, কো-চেয়ারম্যান এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ এস এম মাসুদুর রহমান, অধ্যক্ষ সাজেদা ইসলাম, অধ্যাপক গাউসুল আযম, যুগ্ম-মাহসচিব ডাঃ মোঃ ওহিদুল ইসলাম, নারী নেত্রী ইসরাত আরা হীরা, মোঃ আব্দুর রহমান ডিনু, এস এম তানভীর হোসেন তসলিম, সাংবাদিক কলিন হোসেন আরজু, সাংবাদিক এম এ কবির মুন্সি, সাংবাদিক আসাবুর রহমান কাজল, ইঞ্জিঃ মোঃ আক্তার হোসেন, আহসান সাব্বির জীবন, নিলয় বিশ্বাস, মোঃ নুরুন্নবী খোকন, মোঃ দেলোয়ার হোসেন লালু, এস এম মিশকাতুল ইসলাম, এ্যাড. রাজিয়া সুলতানা, মোঃ মনির হোসেন, সৈয়দ জাহিদুর রহমান, শেখ আনসার আলী, শেখ আতেফ মিশু প্রমুখ।



