স্থানীয় সংবাদ

ফুলতলার গাড়াখোলা গ্র্যাজুয়েশন ক্লাব’র আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার : এসো নিজেকে গড়ি মানব কল্যাণে স্লোগান কে লালন করে অরাজনৈতিক সংগঠন গাড়াখোলা গ্র্যাজুয়েশন ক্লাব এর আত্মপ্রকাশ অনুষ্টান রবিবার সকাল সাড়ে ১০ টায় গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সংগঠনদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি মশিউর রহমান বিপ্লব। প্রধান অতিথি ছিলেন ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ জেল্লাল হোসেন।প্রধান বক্তা ছিলেন সংগঠনের সভাপতি গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার খালিদুর রহমান ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ শায়ন। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম,দামুদা ইউনিয়ন পরিষদের ৩,৪ ও ৫ ইউপি সদস্যগন, গণমাধ্যম কর্মী চ্যানেল টোয়েন্টিফোরের খুলনা বিভাগীয় প্রধান বিএম তারেক রহমান, দামোদর গাড়াখোলা এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, গাড়াখোলা গ্রাজুয়েশন ক্লাব সংগঠনের আত্মপ্রকাশে অবদান রাখা বিভিন্ন পর্যায়ে সদস্যগণ। এ সময় বক্তারা বলেন,আলোকিত সমাজ গড়ার প্রত্যয় মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে কাজ করার লক্ষ্যে দশটি উদ্যোগকে সামনে রেখে গ্রাজুয়েশন ক্লাব সকল সদস্য এগিয়ে যাবে। শিক্ষা শতভাগ নিশ্চিত করা, এতিম/ অসহায় শিশুদের এবং অর্থনৈতিক অসচ্ছলতা পরিবার এর জন্য সম্পূর্ণ ফ্রি লেখাপড়া নিশ্চিত করা, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষার মান উন্নয়ন এবং বৃত্তি প্রদান করা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ব্লাড ব্যাংক স্থাপন করা ও বৃক্ষরোপণ করা, সামাজিক সকল ধরনের উন্নয়নকর্মের সহায়তা প্রদান করা,মাদক মুক্ত পরিবেশ সৃষ্টিতে সচেতনতা বৃদ্ধি করা, ফ্রি চিকিৎসা কার্যক্রম চালু করা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সকল দরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিত করা,বেকারত্ব দূরীকরণে সমাজের মানুষের কল্যাণে কাজ করা এবং ক্রিয়া ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় ফুলতলা থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জিল্লাল হোসেন বলেন, মাদক ও বাল্য বিবাহ থেকে সমাজকে রক্ষা করতে হলে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা আমাদের সন্তানের দিকে লক্ষ্য রাখবো তারা কোথায় যায়, কি করে সে বিষয়ের উপরে সকলে খোঁজ রাখব। বাল্যবিবাহ করলে মেযেদের জীবন ধ্বংস হয়ে যায়,শেষ পরিণতি হয় মৃত্যু। তাই আমরা সকলে বাল্যবিবাহ থেকে বিরত থাকব এবং যারা বাল্যবিবাহ সাথে জড়িত হবেন সচেতনতা ও কাউন্সেলিং এর মাধ্যমে এটা প্রতিরোধ করা সম্ভব। গাড়াখোলা গ্রাজুয়েশন ক্লাবের উদ্দেশ্যে বলেন আপনারা যে সমাজ সেবামূলক দশটি উদ্যোগ গ্রহণ করেছেন এ বিষয়ে মানুষ ও সমাজের উন্নয়নে তিনি পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বস্ত করেন।এ সময় ১০ জন শিক্ষার্থীকে মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পর্যন্ত তাদের পাশে থাকার নিশ্চয়তা প্রদান করেন। এ সময় দুজন কৃতি শিক্ষার্থীকে সমমানা ক্রেস্ট প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button