স্থানীয় সংবাদ

সকল বিভেদ ভুলে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করতে মনা’র আহবান

# রেলিগেট শ্রমজীবীদের মতবিনিময় সভা #

স্টাফ রিপোর্টার : নগরীর রেলিগেট দোকান সিএনজি,,ভ্যান,মিশুক চালক ও সেলুন মালিক- কর্মচারীদের সাথে খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে বিএনপি নগর শাখার মতবিনিময় সভা রবিবার রাত ৮ টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা ও বিএনপি নেতা সিরাজুল হক নান্নু।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা আ: রহিম বক্স দুদু, নগর কৃষকদলের আক্তারুজ্জামান সজিব, সাংবাদিক রাশিদুল ইসলাম, আসলাম হোসেন, সাগর, কামাল হোসেন, লেলিন হোসেন, হারুনুর রশীদ। মতবিনিময় সভায় রকিবুল ইসলাম বকুলের পক্ষে নগর বিএনপির সভাপতি এড: শফিকুল আলম মনা এলাকার সকল সিএনজি, মিশুক ও রিক্সা চালক এবং দোকানদারদের সকল সমস্যা নিরসন করার আশ্বাস প্রদান করেন। বকুলের পক্ষে আগামী ১০ দিনের মধ্যে রেলিগেট বিশুদ্ধ পানির জন্য ডিপ টিউবওয়েল স্হাপন করার প্রতিশ্রুতি দেন।
তিনি খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে জনগনের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার আহবান জানান। বিএনপি আগামীতে সরকার গঠন করলে রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে এলাকায় প্রয়োজনীয় সকল উন্নয়নমূলক কাজ করা হবে। সকলকে বিভেদ ভুলে জাতীয়তাবাদী দলের পতাকাতলে থেকে কাজ করার আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button