স্থানীয় সংবাদ

দু’ যুগ পর রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের নির্বাচন ১৬ নভেম্বর

৭ পদে প্রার্থী ১৩, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২

স্টাফ রিপোর্টার : অবশেষে দীর্ঘ প্রায় দুই যুগ পর রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের (রেজিষ্ট্রেশন নং : খু-২১৯৬) ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোট ১৪১ জন ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব রূপসা ঘাটসহ বিভিন্ন স্থানে ঝুলছে প্রার্থীদের নির্বাচনী প্যানা। ভোটারদের কাছে গিয়ে প্রার্থীরা তাদের যার যার অবস্থান থেকে ভোট প্রার্থণা করছেন। তাদের সকলের মুখে শুধু নির্বাচনী আলোচনা এবং হাসি-আনন্দের মধ্যে দিয়ে জমে উঠতে শুরু করেছে নির্বাচনী ইমেজ।
১৬ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন শুরু হবে। ৭ পদে ১৩জন পার্থী নির্বাচন করছেন। তবে, কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সহ-সাধারণ সম্পাদক পদে এশারাত হাওলাদার (আপেল প্রতীক) ও কোষাধ্যক্ষ পদে মো. ইব্রাহিম খাঁ (দোয়াত কলম প্রতীক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১১ পদের প্রার্থীরা নির্বাচনি মাঠে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আমজাদ হোসেন (ছাতা প্রতীক) ও মো. জামাল চৌধূরী (টেলিফোন প্রতীক), সহ-সভাপতি পদে মো. রফিকুল ইসলাম মিনা (হরিণ প্রতীক) ও মো. মারুফ সিকদার (টিউবল প্রতীক), সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেন কবিরাজ (চেয়ার প্রতীক) ও মো. মাসুম বিল্লাহ সুমন (আনারস) প্রতীক, সাংগঠনিক সম্পাদক পদে মো. জুনায়েত শেখ (উড়োজাহাজ প্রতীক) ও মো. হাসান শেখ (গোলাপ ফুল প্রতীক), দপ্তর সম্পাদক পদে মো. হোসাইন হাওলাদার রনি (আম প্রতীক), মো. মিরাজ ফকির (ফুটবল প্রতীক) ও মো. জয়নাল শেখ (মোরগ প্রতীক)।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করবেন মো. দিদারুল ইসলাম, সদস্য সচিব মো. আসাদুল ইসলাম বিপ্লব ও সদস্য মো. ইয়ারুল ইসলাম রিপন।
এ ব্যাপারে রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রাজ্জাক খান বলেন, আমি এ হকার্স ইউনিয়নের সভাপতি হিসেবে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে এসেছি। সুন্দর, সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button