স্থানীয় সংবাদ

কটকা ট্র্যাজেডি স্মরণে খুবিতে শোক দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ১৩ মার্চ (শুক্রবার) কটকা ট্র্যাজেডি স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদাৎবরণ করেন। সেই থেকে প্রতিবছর দিনটিতে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন উপলক্ষ্যে সকাল ১০টায় কালোব্যাজ ধারণ করে কটকা স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা আসাদ, গণিত ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আজমল হুদা, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাতসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপত্য ডিসিপ্লিনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বাদ জুম্মা খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শাহাদাৎবরণকারী শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এছাড়া বাদ মাগরিব নিজখামার এমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মাদানীনগর মাদ্রাসায় এতিমদের সাথে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button