স্থানীয় সংবাদ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দৌলতপুর থানা কৃষক দলের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা কৃষক দল এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। শুক্রবার (১৩ মার্চ) মহেশ্বরপাশাস্থ দৌলতপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা। দৌলতপুর থানা কৃষক দলের আহ্বায়ক মাস্টার মাসুদুর রহমান’র সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক ও মহানগর কমিটির আহবায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব,কৃষক দল মহানগর কমিটির সদস্য সচিব শেখ আদনান ইসলাম,দৌলতপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন,দৌলতপুর থানা কৃষকদলের সদস্য সচিব জিয়াউল ইসলাম হিটু,স্থানীয় বিএনপি নেতা মোঃ হুমায়ুন,এনামুল কবির মিথুন,কৃষকদল নেতা আল-আমিন,বিল্লাল হোসেন,মোঃ হারুন,মনিরুল ইসলাম,বাচ্চু মিয়া,কালাম হোসেনসহ স্থানীয় সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকবৃন্দ। এ সময় অতিথিসহ ৫ শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button