সদর থানা বিএনপি’র উদ্যোগে ২২নং ওয়ার্ডে মশক নিধন ও পরিস্কার পরিছন্নতা অভিযান

# ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াম্যান তারেক রহমানের নির্দেশনায়, সদর থানা বিএনপি’র উদ্যোগে পক্ষকাল ব্যাপি কর্মসূচির অংশ হিসাবে ১৬ এপ্রিল বৃহস্পতিবার নগরীর ২২ নং ওয়ার্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কে. এম. হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড বিএনপি সভাপতি এস এম নুরুল আলম দীপু, জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান জুয়েল, জিয়াউর রহমান খান আপন, শহিদুল ইসলাম, সাহারুজ্জামান মুকুল, ময়েজ উদ্দিন চুন্নু, মোহাম্মদ নাসিম, আলী হোসেন সানা, হাছিবুদ্দিন পান্না, হাসিবুর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাফর, মানিয়েল মন্ডল, মহিদুল হাওলাদার, রমজান খলিফা, কবির সরদার, মোঃ হানিফ শেখ প্রমুখ।



