যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ আসছে ২১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। গত বছর ১ লাখ ৩৮ হাজার ৮শ’ ৫১ জন পরীক্ষার্থী ছিল । গত বছরের তুলনায় এ বছর ৩ হাজার ৭শ’ ৬২ জন পরীক্ষার্থী কমেছে। এবছরের পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৯শ’ ২৮ জন ছাত্র ও ৬৮ হাজার ১শ’ ৬১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, চলতি বছরে এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের ২ হাজার ৫শ’ ৭২ টি মাধ্যমিক স্কুল থেকে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। এ বছর ২৯৯ টি পরীক্ষা কেন্দ্রে উল্লেখিত পরীক্ষার্থীরা অংশ নিবে। এ বছরে পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৯শ’ ২৮ জন ছাত্র ও ৬৮ হাজার ১শ’ ৬১ জন ছাত্রী। গত বছরে যশোর বোর্ডে পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৩৮ হাজার ৮শ’ ৫১ জন। গত বছরের তুলনায় এ বছর ৩ হাজার ৭শ’ ৬২ জন পরীক্ষার্থী কমে গেছে। এ বছরের ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ২শ’ ৬৬ জন। এর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী ২৫ হাজার ৬শ’ ৭৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১শ’ ৪৫ জন। এসব পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থী ৩৯ হাজার ৪২৬ জন, মানবিক বিভাগের শিক্ষার্থী ৮২ হাজার ৪১১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ১৩ হাজার ২৫২ জন। এ বছর এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলার ৪০৪ স্কুলের পরীক্ষার্থী সংখ্যা ২১ হাজার ৪শ’ ২৮ জন। তারমধ্যে ১০ হাজার ৬শ’ ১০ জন ছাত্র ও ১০ হাজার ৮শ’ ১৮ জন ছাত্রী। বাগেরহাট জেলার ২শ’ ৯৫ স্কুলের পরীক্ষার্থী ১১ হাজার ৯শ’ ২৬ জন। তারমধ্যে ছাত্র ৫ হাজার ৫শ’ ৫০ জন, ছাত্রী ৬ হাজার ৩শ’ ৭৬ জন। সাতক্ষীরা জেলার ২শ’ ৯৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৪ হাজার ২শ’ ৪৭ জন। তারমধ্যে ৭ হাজার ১শ’ ২৯ জন ছাত্র ও ৭ হাজার ১শ’ ১৮ জন ছাত্রী। কুষ্টিয়া জেলার ২শ’ ৭২ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৯ হাজার ৭শ’ ৪৯ জন। তারমধ্যে ছাত্র ৯ হাজার ৬শ’ ৭৮ জন ও ছাত্রী ১০ হাজার ৭১ জন। চুয়াডাঙ্গা জেলার ১শ’ ৪১ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৯শ’ ৬২ জন। তারমধ্যে ৪ হাজার ৪শ’ ৬৯ জন ছাত্র ও ৪ হাজার ৪শ’ ৯৩ জন ছাত্রী। মেহেরপুর জেলার ১শ’ ১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ২শ’ জন। তারমধ্যে ৩ হাজার ৯৮ জন ছাত্র ও ৩ হাজার ১শ’ ২ জন ছাত্রী। যশোর জেলার ৪শ’ ৮৯ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ২২ হাজার ৮৮ জন। তারমধ্যে ১১ হাজার ৬ জন ছাত্র ও ১১ হাজার ৮২ জন ছাত্রী। নড়াইল জেলার ১শ’ ১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৬৪ জন। তারমধ্যে ২ হাজার ৮শ’ ৭৭ জন ছাত্র ও ৩ হাজার ১শ’ ৮৭ জন ছাত্রী। ঝিনাইদহ জেলার ২শ’ ৭৪ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ৩শ’ ৪৯ জন। তারমধ্যে ৮ হাজার ৫শ’ ৭৮ জন ছাত্র ও ৭ হাজার ৭শ’ ৭১ জন ছাত্রী। মাগুরা জেলার ১শ’ ৬৬ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৭৬ জন। তারমধ্যে ৩ হাজার ৯শ’ ৩৩ জন ছাত্র ও ৪ হাজার ১শ’ ৪৩ জন ছাত্রী।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ২১ এগ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে সেই লক্ষ্যে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে ২শ’ ৯৯ জন কেন্দ্র সচিবকে নিয়ে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে মতবিনিময় সভা করা হয়েছে। মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নিজে বিভিন্ন ধরণের পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। পরীক্ষা পরিচালনা করার জন্য বোর্ডের পক্ষ থেকে একটি নীতিমালা প্রণয়ন করে কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে। শতভাগ নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করার বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশ পাশে ১৪৪ ধারা জারি থাকবে। সবমিলে আশা করছি শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে। এছাড়াও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে পরীক্ষা আইনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।



