স্থানীয় সংবাদ

বিএল কলেজে ছাত্রশিবিরের ৫ দিনব্যাপী প্রকাশনা উৎসবের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলা নববর্ষ উপলক্ষে ৫ দিনব্যাপী প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বিএল কলেজ শাখা। উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিএল কলেজের জুলাই চত্বরে ৫ দিনব্যাপী এ আয়োজনের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসান প্রধান অতিথি হিসেবে প্রকাশনা উৎসবের শুভ উদ্বোধন করেন। বিএল কলেজ ছাত্রশিবিরের সভাপতি হুসাইন আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহী চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, বিএল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি এ্যাড. শেখ জাকিরুল ইসলাম, কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনসুর আলম চৌধুরী, এ কে এম তানজিল আহমেদ, দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ আনসারী, মহানগর ছাত্রশিবিরের প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, কলেজ ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি তৈয়েবুর রহমান, কলেজ ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবুল কাশেম প্রমুখ। আজ থেকে শুরু হওয়া উৎসবটি আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। প্রকাশনা উৎসবটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button