স্থানীয় সংবাদ

সাতক্ষীরার ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ-

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মোঃ ইব্রাহিম গাজী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) সাতক্ষীরা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। আসামি ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ ইব্রাহিম গাজী বাড়িতে কেউ না থাকার সুযোগে তার প্রতিবেশী এক শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই শিশুর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার এবং ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ওই শিশুর নানী খাদিজা বেগম কলারোয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আলী ২০২৫ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০২৬ সালের ৭ জানুয়ারি অভিযোগ গঠন করে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি শেখ আলমগীর আশরাফ জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি ইব্রাহিম গাজীর যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দিয়েছেন। রায় ঘোষণাকালে আসামি কাঠগড়ায় ছিলেন। তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার চাপ কমাতে সাতক্ষীরায় ২০২৫ সালের ২৩ অক্টোবর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এই ট্রাইব্যুনাল চালু হওয়ার পর এই প্রথম কোনো মামলার রায় হলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button