স্থানীয় সংবাদ

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীতে সোমবার থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকাল ৯টায় নগরীর কাস্টমঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, দেশজুড়ে হঠাৎই হামের প্রাদুর্ভাবে মানুষ উদ্বিঘœ। সে কারণে সরকার বিষয়টিকে অধিক গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছে। নগরবাসীকে ভাইরাসজনিত এ সংক্রমণকে গুরুত্ব দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যেভাবে গুরুত্ব দিয়ে কোভিড সংক্রমণ মোকাবেলা করা হয়েছিল সেভাবেই জাতীয় এ দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করতে হবে এবং এ ব্যাপারে মায়েদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সরকারের এ কার্যক্রম সফল করতে যথাযথ গুরুত্বের সাথে দায়িত্ব পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ‘‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’’ সমগ্র দেশের ন্যায় খুলনা মহানগরীতেও আগামী ২০ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে। প্রথম ৮ (আট) কর্মদিবসে নগরীর বিভিন্ন ইপিআই (স্থায়ী ও অস্থায়ী) টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী ৬ (ছয়) কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে। কর্মসূচি সফল করতে নগরীর ৩১টি ওয়ার্ড এলাকা ৪টি জোনে বিভক্ত করে ৩’শ ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২’শ ৫৬টি টিকা কেন্দ্রে ৬২জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১’শ ৪৪জন টিকাদান কর্মী ও ২’শ ৬ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গঠিত ৮২টি টীম এ কাজে নিয়োজিত থাকবে। ক্যাম্পেইনে ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী ৯৩ হাজার ৭’শ ৮৮জন শিশুকে ১ (এক) ডোজ হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, উপপুলিশ কমিশনার (অপারেশন) আব্দুল্লাহ আল মাসুদ, স্থানীয় সরকার উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খানম, মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ, খুলনা জেনারেল হাসপাতালের তাত্ত্ববধায়ক ডা. মোঃ রফিকুল ইসলাম, থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহানসহ ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্ট ডা. তাপস কুমার হালদার, বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব, ইউনিসেফ প্রধান মো: কাওছার আহমেদ প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button