আজ থেকে যশোর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা শুরু

# এবছর পরীক্ষার্থী ১লাখ ৩৫ হাজার
১শ’ : প্রতিবন্ধী পরীক্ষার্থী ১৪৪জন #
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ আজ মঙ্গলবার সকাল থেকে সারা দেশের শিক্ষাবোর্ডের ন্যায় যশোর শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এস এস সি) শুরু হচ্ছে। বিগত বছর থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলতি বছরে শর্ট (ছোট) সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো। এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে ১৪৪জন প্রতিবন্ধী শিক্ষার্থীসহ প্রায় ১লাখ ৩৫ হাজার প্রায় ১শ’ অধিক পরীক্ষার্থী অংশ নিবেন। এর মধ্যে ২২জন শ্রুতি লেখক (বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়,যিনি অন্য কোনো ব্যক্তির বলেদেওয়া কথা বা রুপ শুনে শুনে লিখে) প্রতিবন্দ্বি ও ১জন জল বসন্তে আক্রান্ত। পরীক্ষা চলাকালে বোর্ড থেকে ও সকল জেলা থেকে কলেজের শিক্ষক নিয়ে বেশ কয়েকটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এ তথ্য বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন নিশ্চিত করেছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.মোঃ আব্দুল মতিন আরো জানিয়েছেন, নকল মুক্ত পরিবেশে চলতি বছরের এসএসসি পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুুতি গ্রহন সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার ২১ এপ্রিল সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত এসএসসি পরীক্ষা বাংলা আবশ্যিক এর মধ্য দিয়ে শুরু হবে। পরীক্ষা আগামী মে মাসের শেষ পর্যন্ত গড়াবে। এবছর পরীক্ষায় ৩ ঘন্টার পরীক্ষা একজন প্রতিবন্ধী পরীক্ষার্থী ৩ ঘন্টা ৪৫ মিনিট ধরে অংশ নেবেন প্রতিবন্দ্বি ১২২ জন পরীক্ষার্থী। ২২জন শ্রতি লেখক প্রতিবন্ধী পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা সম্পন্নর জন্য সর্বোচ্চ ৮ম শ্রেনীতে অধ্যায়নরত শিক্ষার্থীকে নিয়ে পরীক্ষায় অংশ নিবেন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, এ বছর ২৯৯টি কেন্দ্রে ২ হাজার ৫শ’ ৭২টি প্রতিষ্ঠান থেকে ১লাখ ৩৫ হাজার ১শ’ পরীক্ষার্থীর মধ্যে ৬৬,৯২৮ ছাত্র ও ৬৮,১৬১জন ছাত্রী পরীক্ষার্থী অংশ নিবেন। এ বছর পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৯,৪২৬জন,মানবিক বিভাগ থেকে ৮২৪১১ ও বাণিজ্য বিভাগ থেকে ১৩,২৫২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া,এবারের পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১০৯২৬৬জন ও অনিয়মিত ২৪,২৭৮জন। সকল বিষয় পরীক্ষায় অংশ নিবেন ১৪শ’ ও অনিয়মিত পরীক্ষার্থী অংশ নিবেন ২৫,৬৭৮জন। এ বছর মানউন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছেন ১৪৫জন। এবছর পরীক্ষায় খুলনা জেলা থেকে একজন পরীক্ষার্থী জল বসন্তে আক্রান্ত । যে পরীক্ষার্থী স্থানীয়ভাবে কেন্দ্রে মশারীর মাধ্যমে পরীক্ষায় অংশ নিবেন। চলতি বছরে এসএসসি পরীক্ষা যাতে নকলমুক্ত ও সুষ্ঠু মাধ্যমে সমাপ্তি হয় তার জন্য প্রতিটি কেন্দ্র সচিবদের নিয়ে ইতিপূর্বে কয়েক দফায় আলোচনার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এ বছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে ১০ জেলার মধ্যে যশোর জেলায় পরীক্ষার্থী ২২ হাজার ৮৮জনের অধিক। সর্বনিন্ম পরীক্ষার্থী নড়াইল জেলায়। এ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৬৪জন। পরীক্ষায় যশোর বোর্ড থেকে ১০টি ও খুলনা বিভাগের ১০ জেলায় গঠিত কেন্দ্রগুলোতে স্থানীয় কলেজ শিক্ষকদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারা পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে পর্যবেক্ষন করবেন বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন।



