স্থানীয় সংবাদ
অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবনে অভিযান চালিয়ে সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ । এ সময় তাদের নিকট হতে ৩.৫৬ ঘনফুট সুন্দরী কাঠ সহ ২ টি নৌকা জব্দ করা হয়। এরা সকলেই কাঁকড়ার পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। জানা গেছে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৪ টার দিকে শিবসা টহল ফাঁড়ির অধিনস্থ আড়বাওন খাল এলাকা থেকে এ সকল কাঠ সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কালাবগী গ্রামের খোকন গাজী, বিল্লাল গাজী, ইকবাল ফকির ও বিল্লাল শেখ। অভিযানের নেতৃত্ব দেন শিবসা বন টহল ফাঁড়ির দায়িত্বরত ওসি শেখ রবিউল ইসলাম । সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিদেরকে আদালতে প্রেরন করা হবে।


