খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় হাম উপসর্গে সাদী নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়। হাসপাতাল সুত্রে জানা যায়, খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকার বাসিন্দা আসাদ শেখের তিন মাস বয়সি শিশু সাদীকে নিয়ে গত ১৯ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টায় শিশুটির মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী আইনুল ইসলাম বলেন সাদী তিন মাস হামের উপসর্গ এবং ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালে এসেছিলো গত১৯ তারিখে। খুবই ছোট শিশু কিন্তু ইমিউনিটি ফেল করার কারণে চিকিৎসা দিয়েও আসলে শিশুটিকে বাঁচিয়ে রাখা যায়নি। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ১৮টি শিশু চিকিৎসাধীন রয়েছে।


