স্থানীয় সংবাদ

কেসিসি’র সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত

# খুলনা অঞ্চল নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি করপোরেশন ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম কেন্দ্রীয় সহ-সভাপতি ও কার্যকরী নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ১৪ এপ্রিল ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি নির্বাচিত হন। সম্মেলনে সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আতিকুর রহমান ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন লস্কর মো. তসলিম। মাস্টার শফিকুল আলম ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কার্যকরী নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং মানবিক ও ইনসাফভিত্তিক কল্যানমুখী সমাজ গঠনে এই নতুন কমিটির যাত্রা ফলপ্রসূ হোক। দেশের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী এই শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্বের এই পরিবর্তন শ্রমজীবী মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
বিবৃতিদাতারা হলেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল ও মো. আজিজুর রহমান, টিম সদস্য দৌলতপুর-খুলনা জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের (১১৫৫) সভাপতি আব্দুল খালেক হাওলাদার ও মো. আলফিদা হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডা. সাইফুজ্জামান, খুলনা জেলা সভাপতি প্রিন্সিপাল গাউসুল আজম হাদী ও সেক্রেটারি মো. নাজিম উদ্দিন, সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েদ আলী ও সেক্রেটারি মো. আব্দুল গফফার, বাগেরহাট জেলা সভাপতি মো. আবুল কাশেম ও সেক্রেটারি মো. শহিদুল ইসলাম।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button