স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় হিন্দু যুবক কর্তৃক মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি : গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার : মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে কটুক্তি করায় শ্যামল গাইন (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপার্দ করেছে ক্ষুব্ধ জনতা। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে দিঘলিয়া উপজেলার ম-ল জুট মিলের কোয়ার্টার থেকে তাকে আটক হয়। ঐ যুবককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের বাসিন্দা সুপ্রভাত গাইনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুপ্রভাত গাইন ও তার ছেলে শ্যামল গাইন দিঘলিয়া উপজেলার ম-ল জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত। তারা ঐ জুট মিলের পরিত্যক্ত কোয়ার্টারের একটি বাসায় বসবাস করেন।
মঙ্গলবার সকালে শ্যামল গাইন তার ব্যক্তিগত আইডিতে মহানবী হযরত মুহাম্মাদ (সা:) সম্পর্কে বিভিন্ন ধরনের কটুক্তি করে। স্থানীয়রা বিয়ষটি দেখতে পেয়ে ম-ল জুট মিলের কোয়ার্টারের পরিত্যক্ত বাড়িটি ঘিরে ফেলে তাকে মারধর করে। ঘটনাটি পুলিশ জানতে পেরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বেলা পৌনে ১১ টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামল ম-লের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button