একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি

# খুলনা মহানগরী জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছে। আমরা দেশের অধিকাংশ ইসলামী দল এবং জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তিনি অভিযোগ করেছেন যে দেশের জনগণ জামায়াত জোটকে ভোট দিলেও পরিকল্পিতভাবে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন যে দেশি-বিদেশী ষড়যন্ত্র এবং সূক্ষ্ম ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে তাদের এই বিজয় ছিনিয়ে নেওয়া হয় যা এখন সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন যে গত দুই মাসের কর্মকা-ে সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা প্রবল হচ্ছে। জনগণের মতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং বর্তমান বিএনপির মধ্যে নীতিগত বা মৌলিক কোনো পার্থক্য নেই। খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। শিক্ষা শিবিরের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। কেন্দ্রীয় শূরা সদস্য ও মাহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান। দাররুল কুরআন পেশ করেন মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক। শিক্ষা শিবিওে মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অধ্যাপক আবু রুবাবা, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, কর্ম পরিষদ সদস্য মাওলানা আ না ম আব্দুল কুদ্দুস, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক জুলফিকার আলী, অধ্যাপক ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মাওলানা মোশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মাওলানা মনোয়ার আনসারী, লবণচরা থানা আমীর মোহাম্মদ মোজাফ্ফর হোসেন, হরিণটানা থানা আমীর জি এম সেলিম বাহার, খুলনা সদর থানা সেক্রেটারি মো. আব্দুল সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা সেক্রেটারি মো. আব্দুল আউয়াল, দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মো. মহিউদ্দিন, আড়ংঘাটা থানা সেক্রেটারি ফিরোজ আহমেদ তুহিনসহ মহানগরীর কর্মপরিষদের সদস্যসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই শিক্ষা শিবিরে মহানগরী আট শতাধিক রুকন অংশগ্রহণ করেন। এতে সংগঠনের আদর্শ, কর্মপদ্ধতি, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের কাজকে আরও বেগবান করার জন্য রুকনদের প্রতি আহ্বান জানান।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি আরও বলেন, আমাদের সংগঠনের একটা ভিশন হল জনমতকে ইসলামের অনুকূলে নিয়ে আসা। আর দেশ পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করা। এই কাজের মাধ্যমে আমরা দ্বীনের বিজয় দেখব, মহান রব খুশি হবেন আর আমাদের ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। এটাই আমাদের ভিশন। এই লক্ষ্য অর্জনের সুযোগ আজ আমাদের সামনে তৈরি হয়েছে। আসুন আমরা জনসেবার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে যাই। মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করি। তিনি বলেন, এতবড় একটা পরিবর্তনের পর একটা নতুন মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পূরণ করতে হবে।
মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশের প্রেক্ষাপট পরিবর্তনে মানুষের মন মানসিকতায় পরিবর্তন এসেছে। সাধারণ মানুষ ইসলামের দিকে- ইসলামী আন্দোলনের দিকে এগিয়ে আসছে। কৃষক শ্রমিক দিনমজুর, নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামায়াতে সামিল হচ্ছে। এসব মানুষের আশা আকাক্সক্ষা পূরণের জন্য জামায়াতে ইসলামীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মতামত ও অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, গণভোটের রায় সংসদে বাস্তবায়নের ক্ষেত্রে সরকার গড়িমসি করেছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক। তিনি আরও বলেন, দেশের জ্বালানি তেল সংকটসহ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে। তিনি নেতাকর্মীদের আদর্শিকভাবে সুসংগঠিত হওয়ার পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।



